Posts

Showing posts from April, 2026

বিশ্বাসের মূল্য রক্তবিষাদির আতুর ঘরে। লেখক বাবুল বিশ্বাস। পর্ব ২

Image
দু-দু'টো দিন গত হলো। আজ বিদেশ বাড়ি আসছে, সেই সাথে চন্দনার মনে চলছে তীব্র আন্দোলন। তার হৃদয় জুড়ে আনন্দের শিহরণ বইছে বারংবার। রুমে বসে নিজেকে পরিপাটি করছে, বিভিন্ন সাজসজ্জায়, দামী শাড়ি-চুড়ি পরে রেডি হয়ে নিলো। রুম ডেটে যাচ্ছে সেখানে তো আর সাদামাটা ভাবে যাওয়া যায় না! তাই নিজেকে জড়িয়ে নিলো কৃত্রিম রূপে। বারংবার আয়নায় নিজেকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। এরিমধ্যে ছোট্ট আরুশি ছোট্ট ছোট্ট হাত দিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে আধো আধো কণ্ঠে বললো, "আম্মু তুমি তই দাত্তো (যাচ্ছ)? এতো ছাজুগুজু করতো কেনো? তোমালে মেলা থুন্দর লাগে! আমিও তোমাল থাতে দাবো।" বাচ্চা মেয়েটার কথায় মন গললো না পাষাণী মায়ের! সে তো অন্য পুরুষে কঠিন ভাবে আসক্ত! সেখানে নিজের স্বামী সন্তান কি করে ভালো লাগবে? এর শেষ পরিণতি কোথায় গিয়ে থামবে নিজেও জানে না। হয়তো সেদিন নিজের করা পাপের জন্য জীবন বিনাশ ঘটবে, আর আফসোস করবে। কেননা সৃষ্টিকর্তার আদেশ অমান্য করলে শাস্তি অনিবার্য! হয়তো সাময়িক সময়ের জন্য ছাড় দেন নিজেকে শুধরে নেবার জন্য, কিন্তু তিনি কাউকে ছেড়ে দেন না। চন্দনা মেয়ের আচরণে বিরক্তবোধ হলো। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে...

বিশ্বাসের মূল্য রক্তবিষাদির আতুর ঘরে । লেখক বাবুল বিশ্বাস। পর্ব ১

Image
রুমে শুয়ে অশালীন অবস্থায় পর-পুরুষের সাথে ভিডিও কলে রঙ তামাশায় মগ্ন চন্দনা। দরজার বাহিরে দাঁড়িয়ে চন্দনার চার বছরের বাচ্চা মেয়ে "আরুশি" কাঁদছে। সেদিকে কোনো খেয়াল নেই তার, সে তো পর-পুরুষের সাথে নষ্টামিতে ব্যস্ত। নাতনী কোলে নিয়ে হঠাৎ রুমে প্রবেশ করলো চন্দনার শাশুড়ি "জোৎস্না দেবী"। একমাত্র ছেলে "সন্দীপ"-এর বউয়ের এমন অবৈধ সম্পর্ক চোখে দেখে মুহূর্তেই মাথাটা ঘুরছে তার। উনি স্পষ্ট দেখতে পেয়েছেন ফোনের ওপাশে একটি মাঝ বয়সী পুরুষের প্রতিচ্ছবি। রুমে কারো উপস্থিতি টের পেয়ে আশেপাশে তাকিয়ে নিজের শাশুড়ি ও মেয়েকে দেখে হকচকিয়ে যায় চন্দনা। ভুলক্রমে ভিতর থেকে দরজা লক করতে ভুলে গিয়েছে আজ। হুশ ফিরতেই সাথে সাথে ফোনটা কেটে ওড়না দিয়ে শরীর ঢেকে নিলো চন্দনা। অতঃপর শাশুড়ির দিকে রক্তিম চোখে তাকিয়ে, ক্রোধিত কণ্ঠে বললো, "অভদ্র মহিলা! মিনিমাম কমনসেন্স নেই মাথায়? কারো রুমে আসলে নক করে আসতে হয় এইটুকু জানেন না? অসহ্য মহিলা কোথাকার। যত জ্বালা সব আমার। স্বামীকে খেয়ে বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। লুকিয়ে লুকিয়ে এসে মজা নিচ্ছেন?" আরো অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো চন্দনা। ঘৃণিত দৃষ্টি নি...